ঘূর্ণিঝড় মোখার কারণে পাঁচ বোর্ডের রবিবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
এসএসসি
ঘূর্ণিঝড় ‘মোখা’র পরিস্থিতি অনুসারে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার।
শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে প্রথম দিন অংশগ্রহণ করেন ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ জন পরীক্ষার্থী।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার। এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীকাল অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের কোন সুযোগ নেই। কেউ গুজব রটিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা রোববার (৩০ এপ্রিল) শুরু হবে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় বসতে যাচ্ছে মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী।
রাজধানীর কেরানীগঞ্জে ২ অটোরিকশার সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত কবির হোসেন শাহিন হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় এক শিশুসহ নিহত শিক্ষার্থীর বাবা আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কোনাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রবিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার সময় পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে পরীক্ষার হলের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে দেয়া হবে না।
৩০শে এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পূর্বের পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে সমালোচনার মুখে পড়েছিল সরকার। এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও সমমানের পরীক্ষা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য দেয়া হয়েছে ২৩ নির্দেশনা।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী রোববার (৩০ এপ্রিল)। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা করা হবে।