ওমরাহ শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে আবহা শহরে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওমরাহ
রজব মাসে সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত মুসল্লিদের ওমরাহ আদায়ের সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে।
ওমরাহ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মালেশিয়ান অভিনেত্রী নাদিয়া কেসুমা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিন (৪৬) নামে একজন সোনা চোরাচালানকারীকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তিনি ওমরাহ করে দেশে ফিরছিলেন।
কাতারের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ২০ স্কুল শিক্ষার্থীকে ওমরাহ করাবে। ‘প্রাউড অফ ইউ’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে ওমরাহ করানো হবে।
যমুনা ব্যাংক পিএলসির ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য ‘হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড’ নামে ২টি পৃথক কার্ড উদ্বোধন করা হয়।
সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় ওমরাহ পালনকারীর ভিড় হঠাৎ বেড়ে যাওয়ায় হোটেলের ভাড়া বেড়ে গেছে। নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে কেন্দ্রীয় এলাকায় হোটেলের ভাড়া বেড়েছে প্রায় ৪০ শতাংশ। উপসাগরীয় দেশগুলোতে ডিসেম্বরের ছুটি ও অগ্রিম বুকিং বাড়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত ওমরাহ। ইসলামী শরিয়তের পরিভাষায় ওমরাহ বলা হয়, নিয়ত করে ইহরামসহ কাবা শরিফের চারপাশ সাতবার তাওয়াফ, সাফা-মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাতবার সাঈ করা এবং মাথা মুণ্ডানোকে।
সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী।
গরমকাল শেষ হয়ে সৌদি আরবের আবহাওয়া ঠান্ডা হওয়া শুরু হয়েছে। এতে করে দেশটিতে ওমরাহ যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।