রাজধানীর কারওয়ানবাজারস্থ ঢাকা ওয়াসা ভবনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বাধা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি)।
ওয়াসা
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার অভিযোগ অস্বীকার করেছেন।
ওয়াসার এমডি তাকসিম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবে হাইকোর্ট।সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ১৩ বছরে মোট কত টাকা বেতন, উৎসাহ ভাতা, আনুষঙ্গিক সুবিধা নিয়েছেন, সেই হিসাব দাখিল করতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
ঢাকার ওয়াসার পানিতে ভর্তুকি দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম। তিনি বলেন, বস্তিতে বসবাসরত নিম্নআয়ের মানুষকে কম দামে পানি দেয়া হবে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে গত ১৩ বছরে কত টাকা বেতন বোনাস ও অন্যান্য সুবিধা দেয়া হয়েছে, তার বিস্তারিত হিসাব আগামী ৬০ দিনের মধ্যে দাখিলের জন্য ওয়াসার বোর্ডের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রাজধানীর নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত গ্রাহকদের মাঝে পানির দাম সমন্বয়ের চিন্তা করছে ঢাকা ওয়াসা।রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘ঢাকা ওয়াসার এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণবিষয়ক টেকনিক্যাল স্টাডির (কারিগরি গবেষণা) ফলাফল’ উপস্থাপন অনুষ্ঠানে এ তথ্য জানান ওয়াসার কারিগরি উপদেষ্টা মো: তাহমিদুল ইসলাম।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির মধ্যেই ফের বাড়ছে ঢাকা ওয়াসার পানির দাম। ঢাকা ওয়াসা গত বছরের সর্বশেষ ২৫ মে পানির দাম ৫ শতাংশ বাড়ায়। ফলে বর্তমানে আবাসিক সংযোগে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম পড়ছে ১৫ টাকা ১৮ পয়সা। বাণিজ্যিক সংযোগে এই দাম ৪২ টাকা। ঢাকা ওয়াসার পানি ব্যবহারের জন্য আগামী সেপ্টেম্বর থেকে আরও ৫ শতাংশ খরচ বাড়তে যাচ্ছে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান নিজের বাসার পানিতেও গন্ধ পান। তিনি বলেছেন, আমাদের পাঁচ থেকে ১০ শতাংশ জায়গার মধ্যে পাইপ ফাটা থাকে। যখনই অভিযোগ পাই সাথে সাথে আমরা তা ঠিক করে দেই। তারপরও কিছু জায়গায় সমস্যা হয়। নয়াপল্টনে আমার নিজের বাসার পানিতেও গন্ধ আছে।’
রাজধানীতে হঠাৎ করে ডায়রিয়া প্রকোপ বেড়ে গেছে। যার জন্য রাজধানীবাসীকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।