মালয়েশিয়ায় শনিবার নতুন করে ১০ হাজার ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ১৭ হাজার ৭০৬ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
- ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বিক্ষোভকারীদের উচ্ছ্বাস
- * * * *
- একসাথে ফ্রেম বন্দি হলেন বিপাশা, তৌকীর, টনি ও প্রিয়া
- * * * *
- কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের
- * * * *
- জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর, সম্পাদক শামীম কাদির
- * * * *
- ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- * * * *
করোনা আক্রান্ত
বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সময় রবিবার ওবামা নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেন এক টুইট বার্তায়। করোনা আক্রান্ত হয়ে ওবামা বলেন, “আমার গলা খুসখুস করছে গত দুই দিন ধরে। তবে আমার শরীর ঠিক আছে।”
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে ইরানে নতুন করে সংক্রমণ হু হু করে বাড়ছে। ইতোমধ্যে দেশটির পার্লামেন্টের প্রায় ৫০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭২৯ জনের দেহে নতুন সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণ হার ২৪ দশমিক ৩৯ শতাংশ।
মালয়েশিয়ায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত নতুন করে ৫,৫২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৫৫ হাজার ৯৩০ জনে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি এখন নিজ বাসায় আইসুলেশনে আছেন।
স্ত্রীসহ মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এখন তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চেক রিপাবলিকের একজন লোকগানের শিল্পী ইচ্ছাকৃত কোভিড সংক্রমিত হয়ে মারা গেছেন। তার ছেলে বিবিসিকে এই তথ্য জানিয়েছেন।
লিওনেল মেসির কোভিডে আক্রান্তের বিষয়টি নিয়ে পুরো ফুটবল বিশ্বেই আলোচনার ঝড় উঠেছে। আর মেসির এই আক্রান্তের পিছনে মূল ব্যাক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে আর্জেন্টাইন এক ডিস্কো জকি ডিজে ফার প্যালাসিওকে। যদিও প্যালাসিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন।
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা আক্রান্ত হয়েছেন। তার দেহে করোনার মৃদু উপসর্গ রয়েছে।