সিনোফার্মের পর এবার চীনের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাকের অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১ জুন) টিকাটি অনুমোদন দেওয়ার কথা জানায় তারা। খবর বিবিসির।
করোনা টিক
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ফাইজারের ১ লাখ ৬০০ ডোজ টিকার চালান ঢাকায় এসেছে। সোমবার (৩১ মে) রাত সোয়া ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকার চালান পৌঁছায়। এর আগে রবিবার (৩০ মে) ফাইজারের টিকার চালান নিয়ে চলে দিনভর নাটকীয়তা। দফায় দফায় বদলায় ফাইজারের টিকা আসার দিনক্ষণ। নানা বিভ্রান্তির পর শেষ পর্যন্ত রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়, রবিবার (৩০ মে) নয়, সোমবার (৩১ মে) রাতে ঢাকায় আসবে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের ১ লাখ ৬শ’ ডোজ টিকা।
আজ রবিবার মধ্যরাতে দেশে আসছে জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার বায়োএনটেকের টিকার এক লাখ ৬২০ ডোজ । স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে জরুরি ব্যবহারের জন্য করোনার চতুর্থ ভ্যাকসিন হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
উপহার হিসেবে বাংলাদেশকে আরো ৬ লাখ ডোজ টিকা দিচ্ছে চীন। এই টিকা বাংলাদেশকে দেয়া চীনের দ্বিতীয় উপহার। বাংলাদেশস্থ চীনা দূতাবাসের পক্ষ থেকে (২১মে) এ কথা জানানো হয়েছে
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া নিশ্চিত করার পরই ক্যাম্পাস খুলতে চায় সরকার। তাড়াতাড়ি টিকা দেয়া সম্ভব হলে তাড়াতাড়িই এসব প্রতিষ্ঠান খোলা হবে। সোমবার (১৭ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এমনটাই জানিয়েছেন।
২৫ মে থেকে দেশে চীনের করোনা টিকার প্রথম ডোজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
বাংলাদেশকে চীনের দেয়া উপহারের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে। বুধবার (১২ মে) ভোর ৫টার দিকে টিকা নিয়ে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন সংবাদ সংস্থাকে জানান, “রাষ্ট্রপতি এবং তাঁর সহধর্মীনি রাশিদা খানম বৃহস্পতিবার দুপুর ১টায় বঙ্গভবনে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।”