করোনাভাইরাসের হাত থেকে বাঁচাতে ১৬ তারিখ থেকে গণভ্যাকসিনেশন ড্রাইভ শুরু হয়েছে ভারতে। এর একদম প্রথম পর্যায়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, পুলিশসহ দেশের পরিষেবার প্রথম সারিতে থাকা মানুষজনকে ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হয়েছে।
করোনা টিক
ভিভিআইপিরা নয়, যাদের সবচেয়ে আগে টিকা প্রয়োজন তাদেরকেই আগে দেয়া হবে। স্বাস্থ্যকর্মীদের টিকা প্রয়োগ করে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়া হবে।
টিকা কূটনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশে ভারত ১৬ লাখ টিকা দিচ্ছে বলে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকায় এক খবরে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সেরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন ২৫-২৬ জানুয়ারিতে বাংলাদেশে আসবে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মাদ আল-আবদেল আলি জানিয়েছেন, সে দেশে দুই লাখ ৯৫ হাজারের বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।
ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইসরাইলের কারাগারে ফিলিস্তিনিসহ সকল বন্দীদের কোভিড-১৯ প্রতিরোধে টিকার আওতায় নিয়ে আসবে
মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের করোনার টিকা নেওয়ার পর নরওয়েতে ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, টিকা নেওয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।
ভারতে করোনার টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। শনিবার সারা দেশের তিন হাজার ছয়টি কেন্দ্রে একই সঙ্গে টিকাদান কর্মসূচীর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার কোন দেশে শুরু হলো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী।
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে দেশে মেগা লুটপাট চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
অবশেষে আগামী ২৬ জানুয়ারি করোনাভাইরাসের টিকা আসছে বাংলাদেশে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র গতকাল রবিবার রাতে এ তথ্য জানিয়েছে।