পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় দলটির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
কর্মী
বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত রয়েছে। সমাবেশ ঘিরে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে। গত রাত থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান নেন।
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীকে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রামপালের গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিএনপির এসব নেতাকর্মীকে গ্রেফতার করে ফয়লাহাট ফাঁড়ি পুলিশ।
রাজধানীর নীলক্ষেতে তাবলিগ জামাতের দুই পক্ষের কর্মীদের মারামারিতে শামসুল হক (৫৫) নামের একজন নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) বিকেলে নীলক্ষেতের বাবুপুরা জিলানী মার্কেটের মসজিদে এ ঘটনা ঘটে।
ঢাকার মহাসমাবেশ একদিন পিছিয়ে আগামীকাল শুক্রবার করার ঘোষণা দিয়েছে বিএনপি, যা আজ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলের মহাসমাবেশে যোগ দিতে আসা পাঁচ শতাধিক নেতাকর্মীকে ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ট্রাস্ট। ‘ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
শিল্পখাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে অভিবাসীদের নিজেদের শ্রমবাজারে যুক্ত করতে চায় ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি। তারই ধারাবাহিকতায় বিভিন্ন খাতে দক্ষিণ এশিয়ার দেশ ভারতের দক্ষ কর্মীদের কাছে টানতে চাইছেন জার্মানির শ্রমমন্ত্রী হুবার্টুস হাইল।
কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের আস্তানায় অভিযান চালিয়ে অপহৃত দুই এনজিওকর্মীকে উদ্ধার করেছে পুলিশ ও গ্রামবাসী। অস্ত্রসহ চক্রের সদস্য দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা করেছে পুলিশ।