আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে শিশুদের মৃগীরোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে শিশুদের মৃগীরোগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়।
কলেজ
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বৃহস্পতিবার কিশোরগঞ্জে গুরুদয়াল ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।
গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিতে ঢাকা কলেজ মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর কলেজ প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে দাবি আদায়ের নিশ্চয়তা দিলে রাস্তা থেকে ফিরে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
বায়ু দূষণের মাত্রা ক্রমাগত খারাপ হওয়ার কারণে ভারতে রাজধানী দিল্লিতে কর্তৃপক্ষ সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।আগামী ২১শে নভেম্বর পর্যন্ত সব ধরনের নির্মাণকাজও নিষিদ্ধ করা হয়েছে।
পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রাবাসের মেঝে দেবে গিয়ে ৫ ফুট গভীর খাদে পড়ে অনন্ত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টায় তিনতলা ওই ভবনের নিচতলায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভবনটির নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে আবাসিক ছাত্ররা।
ভারতে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ করেনি দিল্লির কেজরিওয়াল সরকার। দূষণের বিপদ থেকে রক্ষা পেতে এখনই লকডাউনে রাজি নয় প্রশাসন। বরং স্কুল-কলেজ বন্ধ করে দূষণের হাত থেকে রাজধানীর মানুষকে বাঁচানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফল ওয়েবসাইট থেকে জানা যাবে। এই ইউনিটে মোট আসন সংখ্যা সাড়ে ৬ হাজার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে।
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ৮ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রফেসর ইব্রাহীম লেকচার থিয়েটারে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
আগামী ১৫ নভেম্বর থেকে ভারতের পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ খোলার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে সোমবার প্রশাসনিক বৈঠক থেকে তিনি এ ঘোষণা দেন।