কসবায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

কসবায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

কসবায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি আহত হয়েছেন।