কাউয়াদিঘী হাওরে ধানবোঝাই নৌকাডুবি প্রাণ গেল শ্রমিকের

কাউয়াদিঘী হাওরে ধানবোঝাই নৌকাডুবি, প্রাণ গেল শ্রমিকের

কাউয়াদিঘী হাওরে ধানবোঝাই নৌকাডুবি, প্রাণ গেল শ্রমিকের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে রঞ্জন বাউরী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিলে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টার বাসুদেব বাউরীর ছেলে।