ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভ্যার্ডভ্যানের পেছনে ট্রাক ধাক্কা দিয়েছে। এতে ট্রাকে থাকা দুইজন নিহত হয়েছেন।
কাভার্ডভ্যান
বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। এ সময় চালক গুরুতর আহত হন।
টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে লরি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় দুটি গাড়িতেই আগুন ধরে যায়।বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকার চর এলাকায় এ ঘটনা ঘটে।
মাগুরায় কাভার্ডভ্যান চাপায় শাহাজাদা জোয়াদ্দার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের স্ত্রী আরবি আক্তার ও প্রতিবেশী মনিরা খাতুন আহত হয়েছেন।
ঝিনাইদহের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক আলমসাধু চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলা শহরের মোবারকগঞ্জ সুগারমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মোহাম্মদপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর ভাই ও মোটরসাইকেল চালক বাবা আহত হয়েছেন।
নরসিংদীর পলাশে যাত্রীবাহী বাস এনা পরিবহনের সঙ্গে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।