রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রির অভিযোগে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ৪১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।
শিরোনাম
- পরীক্ষায় অসদুপায়: বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
- * * * *
- মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
- * * * *
- পদ্মা নদীতে ফেরি-বাল্কহেড সংঘর্ষ, প্রাণ গেল শিশুর
- * * * *
- জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
- * * * *
- তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশাসনের
- * * * *
কারবারি গ্রেফতার
রাজধানীর মিরপুর এলাকা থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ দীন মোহাম্মাদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার (১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর উত্তরা থেকে বিদেশি মদ ও ভারতীয় চোরাইমালামালসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতাররা হলেন- মো. সুজন মিয়া (৩২) ও আরিয়ান ওরফে হৃদয় (১৯)।
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। শুক্রবার বিয়ানীবাজার উপজেলার মইয়াখালি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।