দেশের কারাগারগুলোতে শূন্যপদে এক মাসের মধ্যে চিকিৎসক নিয়োগ দেয়ার নির্দেশ দিয়ে হাইকোর্ট বলেছেন, কারাগারে অধিকাংশ গরিব মানুষ থাকেন।
কারাগার
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. ইসমাইল মোল্লা (৫৭) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. আতিকুর রহমান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৬৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ওইসময় পুলিশের উপর হামলা চালানোর পাশাপাশি ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করা হয়।
শরীয়তপুর জেলা কারাগারে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ এপ্রিল) শরীয়তপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৫ এপ্রিল) রাত ১১টায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) মামলায় প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
বরিশালে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের মামলায় এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (৩০ মার্চ) ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা কারাগারে মনিরুল ইসলাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।
নাম-পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত এক নারীকে বিয়ে ও প্রতারণার ঘটনায় করা ধর্ষণ মামলায় পাবনা-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।