বাগেরহাটের মোরেলগঞ্জে এক ছাত্রলীগ নেতাকে ২০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাজিউর রহমান সম্রাটকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দণ্ডাদেশ দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।
- বিপিসির চেয়ারম্যান হলেন ড. রফিকুল ইসলাম
- * * * *
- ভারত তেল কেনে নিজের জন্য, আমাদের সাহায্য করার জন্য নয়: রুশ রাষ্ট্রদূত
- * * * *
- ‘বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদ’, এমপি মনিরুলের মন্তব্যে যে জবাব দিলেন অর্থমন্ত্রী
- * * * *
- দেশের রিজার্ভ আরও বাড়ল
- * * * *
- ২০২৭ সালের জুনে শিশু পার্ক চালুর লক্ষ্য: আব্দুস সালাম
- * * * *
কারাদণ্ড
নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমাণ আদালতে এক ভুয়া ডাক্তার সোমাইয়া তাবাসসুমকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কুমিল্লার চান্দিনায় ধর্ষণে বাধা দেয়ায় সুবর্ণা মিমকে (৬) শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যা ও লাশ গুমের অপরাধে ওমর ফারুক নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
জয়পুরহাটে বুলু মিয়া হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১৫ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
ধর্ম অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ ধরা পড়া দুই বাসযাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও শোনানো হয়েছে।
নগরীর বায়েজিদ থানার ১শ’ লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় নাহিদা বেগম (৫০) নামে এক নারীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
বেশি মাত্রায় ইনসুলিনের ডোজ প্রয়োগ করে ১৭ জন রোগীকে হত্যার দায়ে মার্কিন এক নার্সকে ৭৬০ বছর কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি আদালত। খবর এনডিটিভির।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে আদালতের দেওয়া রায়কে 'মিথ্যা ও ফরমায়েশি রায়' আখ্যা দিয়ে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
নারী অধিকার ও পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলায় সৌদি আরবের এক তরুণীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সৌদি আরবের আইনের সন্ত্রাসবাদবিরোধী ধারায় মানাহেল আল-ওতাইবি নামের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়।