নওগাঁর মান্দায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে পলাশ আলী (৪৮) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫, আটক ২
- * * * *
- চুরির সময় বৃদ্ধাকে গলা কেটে হত্যা
- * * * *
- রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- * * * *
- বেরোবিতে ভিসি-রেজিস্ট্রারসহ প্রশাসনিক কর্মকর্তাদের সকলকে ফিঙ্গারপ্রিন্টের আওতায় আনার দাবি
- * * * *
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৮৩ কোটি ২৯ লাখ টাকার বাজেট পাশ
- * * * *
কারারক্ষী
নীলফামারী কারাগারের প্রধান ফটকে সালমান শাহ নামের এক কারারক্ষী গাঁজাসহ আটক হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মো. জুয়েল (৩৪) নামে এক হাজতি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।
নরসিংদী জেলা কারাগারে সংঘটিত ঘটনায় জেলা কারাগারের সব কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।
বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় প্রধান কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এ ছাড়া অপর দুই কারারক্ষীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহিম নেওয়াজ (৩০) নামে এক কয়েদির আত্মহত্যার ঘটনায় তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অপর তিন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতর প্রবেশের সময় তল্লাশীকালে ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল (শজিমেক) হাসপাতালের প্রিজন সেলের এক কারারক্ষীকে ছুরিকাঘাতে আহত করেছেন অজ্ঞাত তিন ব্যক্তি।
কারারক্ষী পদে বদলি এবং নিয়োগে অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসাথে তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কারা মহাপরিদর্শকের প্রতি এই নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকার নাজিম উদ্দিন রোডে পুরানো কেন্দ্রীয় কারাগারে দায়িত্বরত আরো ৯ জন কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১০ কারারক্ষীদের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।