জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে ব্যাংক লুটেরাদের লাল কার্ড দেখাবে।
কার্ড
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতিকে ভুয়া ও অবাস্তব আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই আশ্বাস শেখ হাসিনার ১০ টাকার চাল খাওয়ানোর প্রতিশ্রুতির মতোই। তার দাবি, দেশের জনসংখ্যা ১৮ কোটি হলেও বিএনপি ৫০ কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, বিএনপি ভাতার কথা বলে, ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি আসার পথে দেখেছি, পদ্মা গড়াই নদী নয়, যেন মরুভূমি। উত্তরবঙ্গেও দেখেছি, নদীগুলোকে খুন করা হয়েছে। নদী বাঁচলে মাটি বাঁচবে। মাটি বাঁচলে আমার মা বাঁচবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের প্রায় সাত ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সংবাদকর্মীদের ভ্রু কোঁচকানোর উপক্রম! বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানান, দেড় বছরের বেশি সময় ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে আবার বিবেচনায় নেওয়ার উদ্যোগ নিয়েছে বোর্ড। এমন ঘোষণার ‘টাইমিং’ই প্রশ্ন তুলেছে সবচেয়ে বেশি। কারণ গতকালই আইসিসি জানিয়ে দেয়—ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের।
আসন্ন গণভোট ২০২৬ সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
লন্ডনের মেয়র নির্বাচনকে ঘিরে ব্রিটিশ রাজনীতিতে এক অভূতপূর্ব মেরূকরণ স্পষ্ট হয়ে উঠছে। টানা তিনবারের মেয়র সাদিক খানের বিপরীতে দাঁড়িয়েছেন আরেক মুসলিম প্রার্থী লাইলা কানিংহাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর ন্যক্কারজনক হামলা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে।