দেশের নয়টি জেলার ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এই পূর্বাভাস বহাল থাকবে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কালবৈশাখী ঝড়
বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন স্থানে আকস্মিক কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বসতঘরের চালের টিন উড়ে গেছে।
রংপুরের পীরগাছায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে রনি মিয়া (১২) নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।
রংপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এক অটো চালক নিহত হয়েছেন। রংপুরে আট উপজেলর ঊপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে কয়েকশত গাছপালা-ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাঞ্জাব কিংস নিজেদের ইনিংসটা সম্পূর্ণই খেলেছে। কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর) এক ওভার ব্যাট করেছে।
বরিশালের আগৈলঝাড়ায় কালবৈশাখী ঝড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঢাকাসহ সারাদেশে আজ বৃষ্টি হতে পারে। এছাড়া তিন বিভাগে কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে কুল্লা ইউনিয়নের বরাকৈই এলাকায় ঘরের টিনের চাল ও দেয়ালধসে চাপা পড়ে ২ নিরাপত্তা কর্মী মারা গেছেন। আর আহত হয়েছেন আরো ২ জন। ঝড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ফার্মের হিসাবরক্ষক কর্মকর্তা কৃঞ্চপদ সরকার।
সিলেটের কানাইঘাটে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। রবিবার উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। প্রায় ১০-১৫ মিনিটের শিলাবৃষ্টিতে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়।
আগামী তিন দিনের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে টানা দুই দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।