চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে টিপ ছোরাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে টিপ ছোরাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
কৈর উপজেলা পরিষদের নির্বাচনের সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম।
দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার (২১ মে)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে। চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়।
চলতি মাসের শুরুতে টানা বৃষ্টির পর দেশের তাপমাত্রা বেড়েই চলেছে। চলমান মৃদু তাপপ্রবাহ ৫৮ জেলায় বিস্তার লাভ করেছে, যা আরও বিস্তৃত হতে পারে। এরই মধ্যে দুই দিনের তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চলমান তাপপ্রবাহ সহ্য করতে হবে আরও কয়েকদিন। এরপর সিলেট এবং ময়মনসিংহ বিভাগ দিয়ে শুরু হবে কালবৈশাখী এবং বজ্রসহ বৃষ্টি।
আগামী ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)।বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই উদ্দেশ্যে আজ রাত ১টা ৪০ মিনিটে ঢাকা ত্যাগ করবে শান্ত বাহিনী।
নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেয়ায় আরমান খান (১৬) নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
হামাস জিম্মিদের মুক্তি দিলে ‘আগামীকাল’ গাজায় যুদ্ধবিরতি সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার (১০ মে) ওয়াশিংটনের সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি পড়ছে। শনিবার (১১ মে) সকাল সাতটার একটু পরেই বৃষ্টি শুরু হয়।
ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে কুল্লা ইউনিয়নের বরাকৈই এলাকায় ঘরের টিনের চাল ও দেয়ালধসে চাপা পড়ে ২ নিরাপত্তা কর্মী মারা গেছেন। আর আহত হয়েছেন আরো ২ জন। ঝড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ফার্মের হিসাবরক্ষক কর্মকর্তা কৃঞ্চপদ সরকার।