নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ, একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।
কিশোর
ফেনীতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব। এদের মধ্যে একজন হোতা, বাকি তিনজন সহযোগী।
স্কুলের পোশাক পরা অবস্থায় গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৪ বছর। শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানীর উত্তর বাড্ডা গোপীপাড়া এলাকার ভবনের ছাদে গাছে পানি দিতে গিয়ে নিচে পড়ে তাসিন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তাসিন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাষিরি গ্রামের মো. বাবুলের ছেল।
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছে। রোববার (২১ মে) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর এই ঘটনা ঘটে।
শিশুকে ধর্ষণের অভিযোগে আকাশ নামে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় দিনাজপুরের খানাসামায় ওই কিশোরকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে খানসামা থানায় মামলা করেন।
বগুড়ায় ক্লাবে ঢুকে দুই কিশোরকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।রোববার (১৪ মে) রাতে শহরের মালগ্রাম এলাকায় মেঘদূত নামের একটি ক্লাবে এই ঘটনা ঘটে।
নগরের পাহাড়তলী থানার বিটাক মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নোয়াখালীল সুবর্ণচরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত নাজনীন সুলতানা জিতু (১৩) উপজেলার চর জব্বর ইউনিয়নের পশ্চিম জাহাজমারা গ্রামের বেলাল হোসেনের মেয়ে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।