কুমিল্লার লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার (৮ এপ্রিল) ১২ ঘণ্টায় কুকুরের কামড়ে ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জন শিশু ও একজন বৃদ্ধা রয়েছেন। এই ঘটনায় পুরো উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কুকুর
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
ভারতের উত্তর প্রদেশের ফতেহপুর জেলায় একটি বিয়ের অনুষ্ঠান পারিবারিক কুকুরকে ঘিরে সৃষ্ট বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।
নওগাঁর ধামইরহাট উপজেলায় কুকুর জবাই করে ‘খাসির মাংস’ হিসেবে বিক্রির ঘটনায় অভিযুক্ত কসাই মো. এনতাজুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় থেকে কাউতলী মোড় পর্যন্ত এলাকায় কুকুরের কামড়ে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকার পথচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ভারতের হিমাচল প্রদেশের চাম্বাতে বরফের নিচে চাপা পড়া মালিকের সঙ্গে টানা চারদিন দাঁড়িয়েছিল একটি কুকুর।
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কলেজপড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ঘটনা ঘটে। এত অল্প সময়ের মধ্যে এত মানুষ আক্রান্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরকে জলাতঙ্কমুক্ত করতে ১৫ হাজার বেওয়ারিশ কুকুরকে ভ্যাক্সিন প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।
প্রচণ্ড শীত, ঠান্ডা পানি তবু মানবিকতার টানে পিছু হটেননি চার যুবক। এক ঘণ্টার চেষ্টায় পুকুরে পড়ে যাওয়া একটি কুকুরকে উদ্ধার করেছেন তারা।
পাবনার ঈশ্বরদীতে আট ছানাকে বস্তাবন্দি করে ডুবিয়ে হত্যার পর অসুস্থ হয়ে পড়ে মা কুকুর। স্তনে জমে থাকা দুধের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল কুকুরটি। প্রাণীটির কষ্ট দূর করতে ‘ঈশ্বরদীয়ান’ নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠনের পরিচালক শাহরিয়ার অমিত নিজের পালিত কুকুরের সাতটি ছানা থেকে দুটি এনে কুকুরটিকে দেন।