টিনের ছাউনি ও বেড়ার ঘরে বসে শিক্ষার্থীদের পাঠদানের দৃশ্য এখন অতীত। কুতুবদিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও এখন আর দেখা মেলে না এমন শিক্ষা প্রতিষ্ঠানের। অধিকাংশ প্রতিষ্ঠানে এখন তৈরি হচ্ছে দৃষ্টি নন্দন একাডেমিক ভবন।
কুতুবদিয়া
কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হযেেছ। সোমবার বিকেলে মেডিকেল গেটের সামনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
কুতুবদিয়ায় নিজ বাড়িতে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বিদ্যুৎ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নিরব দাশ (১৬)। তিনি ওই এলাকার সিতল দাশের ছেলে।
কক্সবাজারের কুতুবদিয়ায় প্রথমবারের মতো জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার রাত থেকে সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে বিষয়টি জানা গেছে।