কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম মো. আজিমুল্লাহ (৩৩)।
কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজাম শেখ (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ফরিদপুরের নগরকান্দায় বাবু মোল্লা (৩৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহে হত্যা মামলার প্রধান আসামি আবন মন্ডলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দেহ থেকে মস্তক বিছিন্ন করেছে প্রতিপক্ষরা। এর আগে গোলাম বারীর ছেলে রিপনকে হত্যা করে ছিল আবন মন্ডল।
বান্দরবানের রুমায় কুসংস্কারকে কেন্দ্র করে তাবিজ-কবচের অভিযোগে পাড়াবাসীর হামলায় পাড়া প্রধান কার্বারীসহ একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৬ জনসহ মোট ২৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিরোধের জেরে বান্দরবানের রুমায় একই পরিবারের ৪ জনসহ ৫ জনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। শুকবার ভোরের দিকে রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ্যা ইউনিয়নের আবু ম্রো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
কক্সবাজারের চকরিয়ায় দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরশহরের চকরিয়া হাইস্কুল রোড়ের চৌমুহনি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়।
কুষ্টিয়া তিনিধি:কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকায় সবুজ হাসান (১৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে স্থানীয়রা চর মিলাপাড়া এলাকার শ্বশান ঘাটের পাশে সবুজের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ...
পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে তিনতলায় রুমে ঢুকে এক গৃহবধুকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। তার স্বামী আহত হয়েছেন ওই দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে। অভিযুক্ত দুর্বৃত্তকে এলাকাবাসী হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক যুবককে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসি গ্রমে এ ঘটনা ঘটে।