কুমিল্লার নানুয়াদীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় আটক যুবক ইকবাল হোসেনকে (৩০) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কুমিল্লা পুলিশ লাইন নিয়ে আসা হয়
কুমিল্লা
কক্সবাজারে আটক হওয়া যুবকই ইকবাল হোসেন বলে নিশ্চিত হয়েছে কুমিল্লা জেলা পুলিশ। কক্সবাজার থেকে তাকে কুমিল্লায় আনা হচ্ছে। এর নেতৃত্বে আছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।
কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফ আহমেদ (২৩) ও নয়ন মিয়া (২৪) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছিল দাঙ্গা বাঁধানোর উদ্দেশ্যেই । তিনি বলেন, দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া ও বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কোরআন শরিফ রাখা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোই ছিল উদ্দেশ্য।
কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ে রাস্তায় নির্মিত একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে অবমাননার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা গুজব ছড়ানোর চিন্তা করছেন ও করেছেন সবাইকে চিহ্নিত করা হবে। সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।তিনি আরো বলেন, কুমিল্লার ঘটনায় যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
অক্টোবরের শেষ নাগাদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হলসমূহ খুলে দেওয়ার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) শিক্ষা পরিষদের এক সভায় এ সুপারিশ করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (০৬ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি বাটপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষনিক ভাবে হতাহতের কোন পরিচয় পাওয়া যাযনি।