কুমিল্লা

কুমিল্লা-৭ : আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা-৭ : আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

কুমিল্লায় ট্রাকচাপায় নিহত ৩

কুমিল্লায় ট্রাকচাপায় নিহত ৩

কুমিল্লায় বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন।  শনিবার সকাল ৬টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান।

দেখতে তরমুজের মত,ঘ্রাণ বাঙ্গির

দেখতে তরমুজের মত,ঘ্রাণ বাঙ্গির

দেখতে  অনেকটা তরমুজের মত, তবে এর ঘ্রাণ বাঙ্গির মতো।  মরু ভূমির দেশের ফল সাম্মাম।  যা এখন চাষ হচ্ছে কুমিল্লায়। সাম্মাম ওপরটা ধূসর ভেতরটা হলুদ। তবে ভালো মিষ্টি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের মাঠে প্রথমবারের মতো চাষ করা হয়েছে সাম্মাম। বলরামপুর গ্রামের কাজী আনোয়ার হোসেন এ ফল চাষ করেছেন। সাম্মাম কিনতে ও দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।

লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির বৃক্ষরোপণ

লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির বৃক্ষরোপণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি। শুক্র ও শনিবার (৩০ ও ৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন তারা।

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩

কুমিল্লার চান্দিনায়  নিয়ন্ত্রণ হারিয়ে  একটি কাভার্ডভ্যান বালু বোঝাই করেতে দাড়িয়ে থাকা ট্রাক্টরে  ধাক্কা লেগে তিন জন নিহত হয়েছেন।  আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টুং টাং শব্দে মুখরিত কুমিল্লার কামারপাড়া

টুং টাং শব্দে মুখরিত কুমিল্লার কামারপাড়া

করোনায় থেমে নেই কামার পাড়ার কারিগররা। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে দা-ছুরি-বটি বাজার জমে উঠতে শুরু করেছে। সংক্রমণ ঝুঁকির ভয় কাটিয়ে ক্রেতা সমাগম ক্রমেই বাড়ছে। 

ঈদকে কেন্দ্র করে কুমিল্লার চালের গুড়ি প্রস্তুত করা হচ্ছে

ঈদকে কেন্দ্র করে কুমিল্লার চালের গুড়ি প্রস্তুত করা হচ্ছে

জেলার বিভিন্ন উপজেলার উঠানে উঠানে এখন আতপ চালের গুড়ি শুকানোর উৎসব চলছে। ঈদ-উল-আযহার দিন রুটি বানানোর জন্য এ চালের গুড়ি প্রস্তুুত করা হচ্ছে। 

করোনাকালীন হল ও পরিবহন ফি মওকুফ করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

করোনাকালীন হল ও পরিবহন ফি মওকুফ করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

করোনাকালীন সময়ের জন্য আবাসিক শিক্ষার্থীদের হল ফি ও পরিবহন ফি মওকুফ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সোমবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের। 

মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের নিন্দা-কুবি শিক্ষক সমিতির

মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের নিন্দা-কুবি শিক্ষক সমিতির

কুবি প্রতিনিধি: গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জাতির কাছে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।