স্ত্রী-কন্যাসহ আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে বলে জানা গেছে।
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
তিন মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা এ রায় দেন।