আন্দোলনকারী কৃষকদের ক্ষোভ সামলাতে সরাসরি আলোচনায় বসেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তিনটি বিতর্কিত আইন প্রত্যাহারে সরকার রাজি না হওয়ায় অনড় রইলেন কৃষক নেতারাও। ফলে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার বৈঠকে কিছুই হলো না।
কৃষি
ভারতে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সারা দেশে বনধের ডাক দিয়েছে কৃষক ইউনিয়নগুলো। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বনধ পালন করবেন কৃষকরা
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় পথে নেমেছেন ৬ রাজ্যের কৃষক। অবিলম্বে নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা।
ভারতের বিক্ষোভকারী লক্ষ লক্ষ কৃষকের পাশে এবার পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ কানাডা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, ভারতের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক।
ব্যবসায়ীরা (আলু) কিনেছে ১৭ থেকে ১৮ টাকা করে। কিন্তু এটা তাদেরকে ৪৫-৫০ টাকা করে কেনো বিক্রি করতে হবে? এই লাভ করার প্রবণতা, ন্যূনতম একটা নৈতিকতা তাদের মধ্যে কাজ করে না।
ইবি প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রারকে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শূন্যপদে দায়িত্ব প্রদানকে বিশ্ববিদ্যালয় কনসেপ্টের সাথে অসঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কৃষিজমি রক্ষা করে শিল্পায়নের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর; এতে কোনো সন্দেহ নাই, সঙ্গে সঙ্গে শিল্পায়ন আমাদের প্রয়োজন
গত কয়েক মাসে তিন দফার বন্যায় ৩৭টি জেলায় সবমিলিয়ে এক হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে ৮২ কোটি ৫৪ লাখ টাকার পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয়েছে।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষির চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও প্রশিক্ষিত কৃষি গ্রাজুয়েট তৈরি করতে হবে। আর এজন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম আধুনিক, যুগোপযোগী ও প্রায়োগিক করতে হবে।