কেন্দ্র

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল কেন্দ্রীয় ব্যাংক

সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংকে ২২ হাজার ৫০০ কোটি টাকা দেয়া হয়েছে। তিনি বলেছেন, বন্ড ছাড়ার মাধ্যমে এসব টাকা তুলে নেবো। আমাদের টাইট পলিসি থাকবে। এক হাতে দেবো, অন্য হাতে তুলে নেবো। এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না। 

বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানিকারক সমিতির কমিটি গঠন নিয়ে বিএনপির দুই গ্রুপ স্থলবন্দরে একই সময়ে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

সব বাধা টপকে ইসলামাবাদের মূল কেন্দ্রে ইমরান খানের সমর্থকরা

সব বাধা টপকে ইসলামাবাদের মূল কেন্দ্রে ইমরান খানের সমর্থকরা

পুলিশ, রেঞ্জার্স, ও সেনাবাহিনীর বাধা টপকে ইসলামাবাদের মূল কেন্দ্র ডি-চকে পৌঁছে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। তবে ডি-চকে পৌঁছানোর পর তারা আবারও বাধার মুখে পড়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। এছাড়া ডি-চকের মূল স্থানের আগে কনটেইনার দিয়ে বাধা সৃষ্টি করে রাখা হয়েছিল।

কুষ্টিয়ায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ;নিহত ১, আহত ১৫

কুষ্টিয়ায় চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ;নিহত ১, আহত ১৫

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীর জেগে ওঠা চরের দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ১১ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কেন্দ্রীয় কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

কেন্দ্রীয় কারাগার থেকে পালানো ফাঁসির আসামি গ্রেপ্তার

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল হোসেনকে (৫১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে না সরকার

মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে না সরকার

এতো দিন বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নিলে টাকা ছাপিয়ে তা দেওয়া হতো। কিন্তু তাতে মূল্যস্ফীতি বা পণ্যের দাম বেড়ে যায়। পতিত সরকারের আমলে গত কয়েক বছর বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ঋণ নেওয়ার ফলে মূল্যস্ফীতি বাড়ে হু হু করে।