বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ যতোই ধেয়ে আসছে উপকূলের দিকে, আতঙ্ক ততোই বাড়ছে বাগেরহাটে। জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৩৫৯টি আশ্রয়কেন্দ্র।
কেন্দ্র
ক্রমশ ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় লক্ষ্মীপুরে প্রস্তুত রাখা হয়েছে ১৮৯ টি আশ্রয়কেন্দ্র। এছাড়া ৬৪টি মেডিকেল টিমও গঠন করার হয়েছে।
শরীয়তপুরের সদর ও জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সম্পন্ন হয়েছে প্রায় সবধরনের প্রস্তুতি।
রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন লেগে বেশকিছু তুলার বস্তা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল, কারচুপি ও জালিয়াতি হয়েছে এমন দাবি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মির্জা সাইরী তানিয়ার।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সকাল ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। কিছু কেন্দ্রে শুধু ভোটগ্রহণের দায়িত্বে থাকা লোকজন ছাড়া ভোটার ছিলেন না।
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় একটি কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। কেন্দ্রটি হলো যতীন্দ্র কারবারি পাড়া প্রাথমিক বিদ্যালয়। এক প্রার্থীর পক্ষে জোর করে ব্যালটে সিল দেওয়ার অভিযোগে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের দখল নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষই উত্তেজনা সৃষ্টি করতে অন্তত ৫০টি হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নরসিংদীর সদরের একটি ভোটকেন্দ্র দখল করা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।বুধবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
চাঁদপুর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ। ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।