স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেয়ার দিন ঋণখেলাপি ছিলেন। তাই তার মনোয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
কোর্ট
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গাড়ির চালক ও গানম্যান কোনো প্রকার বকশিশ বা টিপস নিলে দুর্নীতির অভিযোগে বিধি অনুসারে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন হাইকোর্টের একটি বেঞ্চ থেকে।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আবারো হাইকোর্টে জামিন আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাহাঙ্গীর আলম।রোববার (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেসার মুহাম্মদ শামি। বর্তমানে ব্যস্ত আইপিএল খেলা নিয়ে ব্যস্ত। এবার তিনি খেলছেন গুজরাট টাইটান্স দলে। চলতি আইপিএলে মোটের উপর ধারাবাহিক পারফরম্যান্স রয়েছে শামির। তবে আবারও সমস্যায় জড়াতে চলেছেন এই পেসার। এবার স্ত্রী হাসিন জাহানের কারণে আইনি বিপাকে পড়তে পারেন তিনি।
২৩ দিন পর সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
অবকাশকালীন ও ঈদুল ফিতরসহ মোট ২৩ দিনের ছুটি শেষে সুপ্রিমকোর্টের উভয় বিভাগে বিচারকাজ শুরু হয়েছে।
সৌদি আরবের সকল মুসলিমকে আজ বৃহস্পতিবার নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। দেশটিতে আজ ২৯ রোজা। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ হবে। নয়তো ঈদ হবে শনিবার।
পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
ফরিদপুরের সিনিয়র সহকারী জজ মেফতাহুল জান্নাত ও মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর হায়দারকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।