সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।সুপ্রিম কোর্ট বার এর ২০২৩-২০২৪ সেশনের নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব-কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মনিরুজ্জামান বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
কোর্ট
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আজ রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ১৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।আগামীকাল ২ এপ্রিল রবিবার থেকে এসব বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সমিতির সাধারণ সদস্যদের পক্ষ থেকে।
উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
র্যাব হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে।প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপজনিত কারণে সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে। তাকে কোনো নির্যাতন করা হয়নি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা আগামীকাল ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানিয়েছেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে ব্যাপারে প্রধান বিচারপতির করণীয় কিছুই নেই।
সুপ্রিমকোর্টে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক দুঃখ প্রকাশ করেছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। বুধবার সকাল ১০টায় আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নীল প্যানেলের আইনজীবীদের ব্যাপক হট্টগোলে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।