পথশিশুদের জন্ম নিবন্ধন সনদ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।
কোর্ট
সুপ্রিমকোর্টের মর্যাদা ও ইমেজ রক্ষা করার দায়িত্ব সবার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা ব্যারিস্টার নাজমুল হুদার মামলা প্রসঙ্গে আনা আবেদনের ওপর আদেশ দেয়াকালে আদালত এ মন্তব্য করেছেন।
বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সারাদেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চে সোমবার (৩০ মে) মিন্নির জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।
কয়েক হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারে অভিযুক্ত বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার (পিকে) হালদারকে গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ দেয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
হাজার কোটি টাকা লোপাটের মূল অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেফতার ও দেশে ফিরিয়ে আনা বিষয়ে জারি করা রুল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে রুলটি শুনানির জন্য আজ কার্য তালিকার ২২ নম্বর ক্রমিকে রয়েছে।
গত ২৯ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশ শেষে ১৭ দিন পর ১৬ মে সোমবার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২২-২০২৩ বর্ষের নির্বাচনে সভাপতি পদে সিনিয়র এডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল)কে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এর অধীনে হাইকোর্ট বিভাগ কয়েকটি অস্থায়ী শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।