পূর্ব ইউক্রেনে রাশিয়ার বাহিনী তাদের লক্ষ্যবস্তুগুলোর ওপর আঘাত হানছে এবং সেখানে তীব্র যুদ্ধ চলছে। এর পাশাপশি ইউক্রেনের পশ্চিমে বিশেষ করে লাভিভ শহরের বিদ্যুৎকেন্দ্র এবং ছয়টি রেল স্টেশনের ওপরও আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী।
ক্ষেপণাস্ত্র হামলা
ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়ার পরেই প্রত্যাঘাতের প্রস্তুতি শুরু করেছিল ইসলামাবাদ। ভারতের পক্ষ থেকে ‘ভুলের কথা’ জানাতে আর কিছুক্ষণ দেরি হলেই ধেরে আসতে পারত পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র। আমেরিকার সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে তারা সিরিয়াকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করে।ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, প্রথমে সিরিয়া থেকে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। হামলায় আমিরাতে কেউ হতাহত না হলেও সৌদি আরবে হাউছিদের হামলায় এক বাংলাদেশী ও এক সুদানী নাগরিক আহত হয়েছেন।
সিরিয়ার লাতাকিয়া শহরে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সে হামলা প্রতিহত করে দিয়েছৈ সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। বুধবার (০৭ জুলাই) ভোররাতে বিমানবন্দরটিতে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরবিল বিমানবন্দরে মার্কিন সেনাঘাঁটি অবস্থিত। এসব হামলার পরপরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করে এর সব বাতি নিভিয়ে ফেলা হয়।তবে এসব হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির খবর এখনও প্রকাশ করা হয়নি।
আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে আজারবাইজানের অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের চুক্তি সইয়ের অনুষ্ঠান চলাকালে দখলদার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা।
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
বৃহস্পতিবার পশ্চিম গাজার একটি স্কুলে অবস্থিত উদ্বাস্তু ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।