ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৮ জন। অঞ্চলটির গভর্নর জানিয়েছেন, সাধারণ নাগরিকদের বহনকারী একটি গাড়িতে হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে।
ক্ষেপণাস্ত্র
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাটিকে লক্ষ্য করে পূর্ব সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
আন্তর্জাতিক আকাশসীমায় পর্যবেক্ষণ মিশনে থাকা তুরস্কের একটি এফ-১৬ জঙ্গি বিমানকে গ্রিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হয়রানি করার অভিযোগ করেছে তুরস্কের রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা আনাদুলু অ্যাজেন্সি। তুরস্ক এটিকে বৈরী তৎপরতা হিসেবে বিবেচনা করেছে।
ইউক্রেনের স্বাধীনতা দিবসের সময় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, হামলায় নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চাপলিন শহরে একটি ট্রেনে আগুন ধরে গিয়েছিল।
চলতি বছরের মার্চে 'ভুল করে' পাকিস্তানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ভারত সরকার এ কথা জানিয়েছে।
চীনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ এনেছে জাপান! জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিসি বৃহস্পতিবার জানান, জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচটি ক্ষেপণাস্ত্র থেকে অগ্নিবর্ষণ করেছে চীন। মন্ত্রী এ-ও জানিয়েছেন, জাপানের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটল।
যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি বিক্রি করবে বলে জানিয়েছে পেন্টাগন। এ লক্ষ্যে দেশ দুটির মধ্যে ৩.০৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রোববার বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্রগুলো শনিবার ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসার সামরিক অবকাঠামো ধ্বংস করেছে। এটি ইউক্রেনের শস্য রফতানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর।
ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিং সেন্টারে এক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বহু লোক হতাহত হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ শিগগিরই বেলারুশের কাছে অত্যাধুনিক ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র তুলে দেবে। সাধারণ ওয়ারহেডের পাশাপাশি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বেলারুশে মোতায়েন করা হলে ইউরোপের বহু দেশ ও সেসব দেশে মোতায়েন মার্কিন ঘাঁটিগুলো এই ক্ষেপণাস্ত্রের আওতায় আসবে।