ইউক্রেনের সামরিক কর্মকর্তারা শুক্রবার বলেছেন যে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ অব্যাহত রেখেছে। এমন পরিস্থিতিতে তারা আরো পশ্চিমা অস্ত্রের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ক্ষেপণাস্ত্র
ইউক্রেনের নিপ্রো শহরের একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন নিহত হয়েছে। জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র-সজ্জিত করে একটি ফ্রিগেট পাঠিয়েছেন আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে। ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে পুতিন এই পদক্ষেপ গ্রহণ করলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়ে বলেছেন, তার দেশ ১.৮৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার অংশ হিসেবে কিয়েভকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম হস্তান্তর করবে।
উত্তর কোরিয়া রোববার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে কি ধরণের ক্ষেপণাস্ত্র তা সনাক্ত করা যায়নি। সিউলের সেনাসূত্র এ খবর জানিয়েছে।চলতি বছর উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারনে কোরীয় উপদ্বীপ জুড়ে উত্তেজনা দ্রুত বেড়ে যায়।
ইউক্রেনের পুরো এলাকা জুড়ে শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। কিয়েভ শহরেই ৩টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
ইউক্রেনে অত্যাধুনিক প্যাট্রিয়ট বিমান বিধ্বংস সিস্টেম পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার লক্ষ্যে কিয়েভের অনুরোধের পর যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা করছে।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গতকাল রাশিয়ার সেনাবাহিনী যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মধ্যে ৬০টির বেশি ভূপাতিত করা হয়েছে। গতকাল সোমবার ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশের বিভিন্ন স্থানে রুশ বাহিনী এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।
চলমান ইউক্রেন যুদ্ধ ও তাইওয়ানের উপর চীনের হামলার আশঙ্কার মাঝেই তৃতীয় বড় সংঘাতের বীজ বপন করছে উত্তর কোরিয়া। সম্প্রতি একের পর এক অস্ত্র পরীক্ষার ফলে এমন আশঙ্কা বেড়ে চলেছে। এবার জাপান সাগর লক্ষ্য করে সে দেশ সম্ভবত দূরপাল্লার আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে বলে সন্দেহ করা হয়েছে।
রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে ৮৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেগুলোর বেশির ভাগ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।