আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, দুর্নীতির দুই মামলায় দন্ডিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আইন অনুসারে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৪৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী ২৫ জানুয়ারি।
নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলায় হাজিরার জন্য আগামি বছরের ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।
দু’মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ‘ভূয়া’ জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক এই মামলা করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাহী নির্দেশে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে বিএনপি।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা এবং বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেলে গুলশানের নিজ বাসা ফিরোজায় ফিরবেন।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার তথ্যটি নিশ্চিত করেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে জানা গেছে। বেগম জিয়ার হার্টের ব্লকের একটিতে রিং পরানোর বিষয় নিয়েও চিকিৎসকরা ভাবছেন বলে জানা গেছে।
দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।