গাইবান্ধায়

গাইবান্ধায় ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে ১১৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা লালমনিরহাটের আদিতমারী উপজেলার বকশীবাড়ী এলাকার আবু তাহের সরদারের ছেলে রেজাউল করিম (৪৩) ও একই উপজেলার টেপা পলাশী এলাকার আ. মজিদের ছেলে হাবিব মিয়া (২২)।

গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত ১০

গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষে আহত ১০

গাইবান্ধায় যাত্রীবাহী বাসের সঙ্গে গম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ১০ টার দিকে সদর উপজেলার তুলশীঘাটের হিলিপ্যাড সংলগ্ন এলাকার গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধায় ১৭৯ অবৈধ ইটভাটা উচ্ছেদে রুল

গাইবান্ধায় ১৭৯ অবৈধ ইটভাটা উচ্ছেদে রুল

গাইবান্ধার লাইসেন্সবিহীন ১৭৯টি অবৈধ ইটভাটা উচ্ছেদে কেন পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রনণ আইন-২০১৩ অনুযায়ী ১৭৯টি ইটভাটা উচ্ছেদ করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

গাইবান্ধায় গরমে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধায় গরমে অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে মে দিবসের কর্মসূচিতে তীব্র গরমে অসুস্থ হয়ে সাজু মিয়া (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বউলের পাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু

গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশরাফ আলী (৫০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।