গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ৪৯৫ পিস ইয়াবাসহ আঃ মতিন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতার আঃ মতিন গোবিন্দগঞ্জ উপজেলার বাঘদরিয়া এলাকার আঃ সাত্তারের ছেলে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১৩ গাইবান্ধার স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এরআগে বুধবার দিবাগত রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জের বাঘদরিয়া এলাকা থেকে ওইসব ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে গোবিন্দগঞ্জ উপজেলার বাঘদরিয়া এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল নিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করতেছে। এমন খবরে রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আঃ মতিনকে গ্রেফতার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতার মাদক ব্যবসায়ী সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্তার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।