সিরাজগঞ্জের তাড়াশে চুরির অপবাদে এক যুবককে নৃশংসভাবে গাছে ঝুলিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। তাড়াশের সগুনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজন সরদার বাজার থেকে তুলে নিয়ে এ নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।
গাছ
মৌলভীবাজারে বৃষ্টির সঙ্গে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। ঝড়ে গাছ পড়ে দুজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাদের একজন রনি আহমেদকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতে ঝড়ের মধ্যে উপড়ে পড়া গাছচাপায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। খবর এনডিটিভির।
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৩ লক্ষাধিক টাকার চোরাই গাছের টুকরো উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বন বিভাগ ও রেমা বিজির যৌথ অভিযানে উপজেলার গাজিপুর ইউনিয়নের গাজিনগর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাছের টুকরো উদ্ধার করা হয়।
রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট বন্দরের অদূরে একবারপুর নামক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বরিশালে ট্রাকে গাছ কাটার পর ওঠানোর সময় রশি ছিঁড়ে গুঁড়ির আঘাতে দুইজন নিহত ও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।মঙ্গলবার সন্ধ্যায় জেলার গৌরনদী-গোপালগঞ্জ সড়কের গৌরনদীর শাওড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাবীকে গাছের সঙ্গে বেঁধে শরীরে আগুন দিয়ে হত্যার অভিযোগে দেবরকে গ্রেপ্তার করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দু’জন গরু ব্যবসায়ী মারা গেছেন। আহত হয়েছেন আরও দু’জন। এ ঘটনায় ট্রাকের সাতটি গরু মারা গেছে। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকসহ দুই জন মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার হাজিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।