ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ৭৫তম দিনে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আর আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। নিহত ও আহতদের অর্ধেকের বেশি নারী এবং শিশু।
গাজা
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সোমবার দীর্ঘ বৈঠক হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর। সেখানেই এ বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনভর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তেল-আভিভে একাধিক ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন।
গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ বাড়ানোর প্রস্তাবের ওপর জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ভোটটি আরো এক দিনের জন্য স্থগিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাণিজ্যিক জাহাজে হুতিদের আক্রমণের জবাবে লোহিত সাগর পাহারা দেয়ার জন্য ১০টি দেশকে নিয়ে একটি জোট গঠনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিলম্বে ইসরাইলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীন, সৌদি আরব ও ইরান। এছাড়াও উপত্যকাটিতে টেকসই ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছে এ তিনটি দেশ। বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার দাবিতে যুক্তরাষ্ট্রের আট শহরে গত বৃহস্পতিবার বিক্ষোভ করেছে একটি ইহুদি সংগঠন। আবার গতকাল শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের পশ্চিম তীর সফরের দিনে অঞ্চলটির জেনিন শরণার্থী শিবিরে ১২ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল।
মৃত্যুর মিছিল থামছে না ফিলিস্তিনে। গত ৭ অক্টোবর থেকে অব্যাহতভাবে চালানো ইসরায়েলি বর্বর বোমা হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১৯ হাজার ছুঁইছুঁই।
হামাসকে বাইরে বের করে নিয়ে আসতে গাজায় টানেলের মধ্যে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল।
গাজায় যুদ্ধের জন্য বুধবার ইসরাইল তার মিত্রদের কাছ থেকে চাপের মুখে পড়েছে। ইসরাইলের প্রধান সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্র ৭ অক্টোবরের হামলার জবাবে ‘নির্বিচার’ বোমাবর্ষণের সমালোচনা করেছে।