গাজীপুরের টঙ্গী বাজারে একটি মার্কেট ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর
গাজীপুরে মহাসড়কে ময়লার গাড়ির চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনার জেরে একের পর এক পোশাককারখানা বন্ধ করে দিচ্ছে উত্তেজিত শ্রমিকরা। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পরিবহনে ভাঙচুর ও আগুন দেয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের জন্য গাজীপুরের একটি অংশে শুক্রবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোডমিল এলাকায় বাসাবাড়িতে আগুন লেগে ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী এলাকায় একটি মোজা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
উধাও হওয়া সরিষা বোঝাই ট্রাক গাজীপুর থেকে জব্দসহ চালককে গ্রেফতার করেছে ঘোড়াঘাট পুলিশ। ভুয়া নাম্বার প্লেট লাগিয়ে সরিষা লোড করে নেয় চালক। পরে সেই নাম্বার প্লেট খুলে ফেলে ট্রাক নিয়ে উধাও হয়ে যায় সে।
গাজীপুরের পূবাইলে সাদিয়া আক্তার নামে এক ফ্যাশন ডিজাইনারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর ৪২নং ওয়ার্ডের মারুক উত্তরপাড়া এলাকায় নিজকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা বাজার এলাকার ব্রিজে একটি বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের কালিয়াকৈরে দ্বিতীয় দিনের মতো সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে শ্রমিকদের আন্দোলন চলছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে আন্দোলনরত শ্রমিকরা ডেনিম এশিয়া নামের একটি কারখানায় ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মহানগরীর পুবাইলে আগুনে পুড়ে গেছে একটি ঝুটের গুদাম। রাত পৌনে ৯টায় হায়দারাবাদ লোকমান মার্কেট এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।