সংবাদমাধ্যমে স্পর্শকাতর তথ্য ফাঁসকারী সরকারি কর্মকর্তাদের ‘মৃত্যুদণ্ড দেওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গুলি
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সাহেব আলী (৫০) ওরফে ডাকাত সাহেব নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের ওয়াবদা কলোনির বউবাজার এলাকায় তাকে গুলি করা হয়।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে এক মর্মান্তিক বন্দুক হামলার ঘটনায় শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এক সশস্ত্র হামলাকারী একটি বাড়ির বাইরে নির্বিচারে গুলি চালানোর পর ভেতরে প্রবেশ করে এই নারকীয় হত্যাকাণ্ড চালায়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়ার একটি আম বাগান থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁওয়ের হরিণমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার ১৫ দিনের মাথায় গুলিতে প্রাণ গেল খুলনার রূপসা উপজেলার আক্তার ঢালীর। গত ২১ সেপ্টেম্বর রূপসা থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন তিনি।
তবে সেই আশঙ্কা বাস্তবে রূপ নেওয়ার আগে তাকে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে। এর মাত্র ৫০ দিন আগে দুর্বৃত্তদের হাতে কুপিয়ে ও গলা কেটে খুন হয় তার ছেলে জয় ঢালী।
যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে পার্কিংয়ের জায়গা নিয়ে বিরোধের সময় গুলিতে ১২ বছরের এক কিশোরী নিহত হয়েছেন।
কাশ্মীরের দুর্গম জঙ্গলে আত্মগোপনে থাকা অবস্থায় গুলির ক্ষত সারাতে খাঁটি মধু ব্যবহার করেছিলেন লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষ কমান্ডার মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মুসা। ২০২৫ সালের পেহেলগাম হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত এই সন্ত্রাসী সম্প্রতি ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন।
পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর নজরদারির কারণে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। ফলে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি প্রাকৃতিক উপায়ে ক্ষত সারানোর চেষ্টা করেন এবং ক্ষতস্থানে মধু ব্যবহার করেন।
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ ‘আইস’ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা বলে জানায় বিজিবি।