টঙ্গী-কালিগঞ্জ মহাসড়কের টঙ্গী নিমতলী ব্রিজ নামক স্থানে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত কাজের জন্য মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস থাকবে না
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (২৮ মে) ১২ ঘণ্টা সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার (২৯ মে) নারায়ণগঞ্জের কিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য ঢাকার কিছু স্থানে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ও বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।
গ্যাস পাইপলাইন জরুরি কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য সোনারগাঁও পৌরসভা এবং এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রাজধানীর কয়েকটি স্থানে আজ দুপুর থেকে ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাইপলাইন সংস্কারের জন্য মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে রাজধানীর মিরপুরে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
পাইপলাইন সংস্কার কার্যক্রমের জন্য রাজধানীর কিছু এলাকায় সাত ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।সোমবার (২৮ এপ্রিল) সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় আজ রবিবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।