আগামী ৩ মে থেকে ৫ মে পর্যন্ত অর্থাৎ ঈদের সময় গ্যাস সংকট থাকতে পারে রাজধানীসহ আশপাশের বেশ কিছু এলাকায়। শনিবার (৩০ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্যাস
ক্রেমলিন বুলগেরিয়া এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ করার পর ইউরোপীয় ইউনিয়ন বুধবার রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে কিয়েভের প্রতি সমর্থন ‘ব্লাকমেইল’ করে ফেরানো যাবে না।
রাশিয়া পোল্যান্ড ও বুলগেরিয়ায় বুধবার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।দেশটির জ্বালানি সংস্থা গ্যাজপ্রম এ কথা জানিয়েছে।ইউক্রেন যুদ্ধে সর্বশেষ অস্ত্র হিসেবে গ্যাস সরাবরাহ বন্ধের এ উদ্যোগ নিল রাশিয়া।
ঈদের ছুটি শেষেই গ্যাসের দাম বাড়ার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। তিনি বলেন, দাম বাড়লেও এমনভাবে বাড়ানো হবে যাতে সরকারও বাঁচে, জনগণেরও কষ্ট কম হয়। উভয় পক্ষের সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা হবে।
প্রতিদিন নির্দিষ্ট সময় সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
খাবারে অনিয়ম ও গরমে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে কেউ কেউ রোজা রেখে অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিকের মতো সমস্যাগুলো দেখা দেয়।
পাইপ লাইন মেরামতের কাজের জন্য সোমবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় আজ বৃহস্পতিবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ গ্যাসলাইন ও সার্ভিস গ্যাসলাইনের জরুরি কাজের জন্য এই গ্যাস থাকবে।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দিন দিন তীব্র হচ্ছে। মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো চরম দুর্ভোগ পোহাতে হয়েছে ঢাকাবাসীকে। বিশেষ করে নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে চুলা না জ্বলায় ইফতার ও সেহরির খাদ্যসমগ্রী তৈরিতে বেশ ভোগান্তিতে পড়েন তারা।
বিবিয়ানা গ্যাসক্ষেত্রে দুটি ক্ষতিগ্রস্ত প্রসেস ট্রেনের একটিতে উৎপাদন পুনরায় শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।