সুনামগঞ্জের জগন্নাথপুরে পরিবহণ শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গ্রামবাসীর সংঘর্ষ
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে ২ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার কোম্পানীগঞ্জের বউবাজারে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গায় পেঁয়াজের বীজ না জালানোকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১২জন আহত হয়েছে। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনকে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি খাস জায়গা দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ওই গ্রামের পারুল মিয়া (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে ইফতারির সময় তিন গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।
কিশোরদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে মনসুরাবাদ ও খাপুরা গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাথাড়িয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) স্ট্যান্ড নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষে ফয়সাল (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কালিকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে। সে কুট্টাপাড়া এলাকার মো. রাকিব মিয়ার ছেলে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।রোববার দিবাগত রাতে উপজেলার লামাকাজিতে এ ঘটনা ঘটে।