“পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতনতা জীবন বাঁচাতে সহায়ক” এ স্লোগান নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্টেন্সি চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
গ্রাম
চট্টগ্রামে একদিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারগুণের বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। দিনদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতেও চাপ বেড়েছে রোগী ভর্তির।
কুড়িগ্রামের শহর-গ্রাম কিংবা চরাঞ্চলের অনলাইন গেমিং ও অনলাইন বাজি খেলায় আসক্তি বেড়েছে কিশোর তরুণ শিক্ষার্থীদের। ফলে দিনে দিনে পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে তারা। এর সাথে বাড়ছে সামাজিক অবক্ষয়।
বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল। সদরঘাটস্থ এ হাসপাতালে আগামী সোমবার (১০ জুলাই) থেকে বিনামূল্যের এই পরীক্ষা সুবিধা চালু হবে।
প্রায় এক মাসের ব্যবধানে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পণ্য রপ্তানি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং। তবে এক মাসের ব্যবধানে আমদানি কমেছে ১১ দশমিক ২৩ শতাংশ। গত জুন মাসের তথ্য বিশ্লেষণ করে বড় ধরনের এই অর্জনের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
স্বাধীনতার পর প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে হেলিকপ্টার সেবা চালু হতে যাচ্ছে।
৫ দিনের টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যার সৃষ্টি হয়েছে। সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারাসহ বিভিন্ন নদীনালার উপচেপড়া পানিতে হাওর, খাল-বিল, মাঠঘাট ভরে গিয়ে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের মানুষজন।
ওয়াহেদপুরের এলাকার রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ এফএস সার্কাফ (FS SURCOUF)।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শনিবার ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামে গেছেন মোট ১৩ ক্রিকেটার, তবে ছিলেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।