র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পৃথক অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে
গ্রেপ্তার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ফারদিনের বাবা বাদী হয়ে বান্ধবী বুশরাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাজধানীর রামপুরা থানায় হত্যা মামলা করেছে।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চাচাসহ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকায় ১১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অভিযান চালিয়ে রাজধানীর ডেমরা থেকে উগ্রবাদী জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ রাজধানীর শ্যামপুর এলাকা থেকে তাছলিমা (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্ত্রী ইসরাত জাহানের মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে মামলাটি করা হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শারফুল ইসলাম (৪২) হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। রোববার (২ অক্টোবর) রাতে ময়মনসিংহ নগরী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সুনামগঞ্জের হালুয়ারগাঁও গ্রামে ছয় বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।