বরিশালের হিজলা উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলো। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হরিনাথপুর ছয়গাঁও বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ঘর
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের বসতঘরগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগে বেঁচে থাকা স্যাবার-টুথড বিড়ালের দেহাবশেষ হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা।
নওগাঁর নিয়ামতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের সাংগৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দীঘিনালা উপজেলা থেকে অফিস শেষে মোটরসাইকেল যোগে খাগড়াছড়িতে বাড়ি ফেরার পথে কৃষি গবেষণা এলাকায় একটি পিকাপের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যুব উন্নয়ন কর্মকর্তা নিহত হয়। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ডাবলু হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মেহেদী হাসান রিফাত (১৯) গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাকিব মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাত জন নিহত ও ১১২ জন আহত হয়েছেন।
কালের কণ্ঠের প্রিন্ট ভার্সনে ‘গহিন পাহাড়ে জিম্মি বেচাকেনা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ সেনাবাহিনী।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের রেনবো ক্রসিং এলাকায় ট্রাকের ধাক্কায় পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।