কক্সবাজারের রামুতে মিনিট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দু’জন।
- ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ঢাবির কর্মচারী বরখাস্ত
- * * * *
- আ.লীগের প্রকৃত রূপ বুঝতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের ঘটনা ঘটতে হবে?
- * * * *
- ধুনটে নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার
- * * * *
- চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
- * * * *
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ লাখ টাকা জরিমানা
- * * * *
ঘর
ভোলার ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারি এলাকায় সোমবার রাত ১০টার দিকে আগুন লেগে তুলার গুদামসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফয়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নেভাতে গিয়ে ধোয়ায় আক্রান্ত হয়ে ইব্রাহিম নামে এক যুবকের মৃত্যু। তবে এতে কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে দুটি সেমি পাকা ও এগারোটি টিনশেডের রয়েছে।
নাটোরে বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভাঙচুর করা হয়েছে বিএনপির মঞ্চ।
খুলনায় অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আমেরিকায় প্রশিক্ষণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নয় মার্কিন সেনা নিহত হয়েছেন। মেডিকেল ইভাক্যুয়েশনের জন্য ডিজাইন করা ব্ল্যাক হক ভ্যারিয়ান্টের হেলিকপ্টারের এই দুর্ঘটনা গত আট বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক।
দিনাজপুর চিরিরবন্দরে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার সৈয়দপুর ও দিনাজপুর মহাসড়কের চাম্পাতলি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ২০টি বসতঘর তছনছ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ ভোরে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।