ঘুম মানবজীবনের একটি অত্যন্ত দুর্বল ও অসহায় অবস্থা। এই সময়ে শয়তানের অনুপ্রবেশ ও অন্যান্য ক্ষতি থেকে সুরক্ষার জন্য রাসুলুল্লাহ (স.) শিক্ষা দিয়েছেন কিছু বিশেষ আমল। এসব আমল পালনকারীর চারপাশে তৈরি হয় আল্লাহর বিশেষ নিরাপত্তা বলয়, যা তাকে রাতভর হিফাজতে রাখে।