চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের অফিস সহকারি মেহেদী হাসানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চবির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত ১১ ছাত্রীর মধ্যে ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে প্রশাসন। নতুন সিদ্ধান্তে ৩ জনের বহিষ্কারের মেয়াদ কমিয়ে ২ বছর থেকে ৬ মাস করা হয়েছে। তবে একজন ছাত্রীর স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘ আন্দোলন ও প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে চারুকলা ইন্সটিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে স্থানান্তরের কাজ। ২৪ মে থেকে শুরু হতে পারে শ্রেণি কার্যক্রম।
খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। অপহরণের ৯ দিনের মাথায় তারা মুক্তি পেলেন।
অপহরণের পাঁচ দিন পরও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহরণ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। তাদেরকে উদ্ধারে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী। এ ছাড়া খাগড়াছড়ির বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে চবির মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা।
দীর্ঘ অপেক্ষার পর আগামী ১৪ মে (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তন। বুধবার (১২ মার্চ) অনুষ্ঠিত চবির অ্যাকাডেমিক কাউন্সিলের এক্সট্রা অর্ডিনারি (২৪৭তম) সভার সিদ্ধান্ত অনুযায়ী এ তারিখ ধার্য করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে গাঁজা সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছে দৃষ্টিপ্রতিবন্ধী পাঁচ শিক্ষার্থী। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলাওল হলের ২৩৪ নম্বর রুম থেকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে আগামী ৩ অক্টোবর শিক্ষার্থীদের আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ষোলোশহর স্টেশনে এ ঘটনা ঘটে।